এমপি বাহারকে আদেশ নয় অনুরোধ করেছিলাম: সিইসি

ঢাকা: কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) নির্বাচনে কুমিল্লা ৬- আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার কোনো আইন ভঙ্গ করেননি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।,

তিনি বলেন, আচরণবিধি অনুযায়ী উনি (বাহাউদ্দিন) অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু নির্বাচন কমিশন, সংসদ সদস্য কেন, কোনো সাধারণ মানুষকেও তার এলাকা ত্যাগ করার আদেশ দিতে পারে না। আমরাও বাহাউদ্দিনকে এলাকা ত্যাগ করার কোনো আদেশ করিনি। তাকে বিনীতভাবে অনুরোধ করেছিলাম, সেই চিঠি আছে। কিন্তু চারদিকে ছড়িয়ে গেলে আদেশ করার পরও তিনি প্রতিপালন করতে পারলেন না। এই কথাটি পুরাপুরি সত্য নয়।,

সোমবার (২০ জুন) কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। যদিও উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি সংবাদ সম্মেলন না বলে একে মতবিনিময় বলে অভিহিত করেছেন। এসময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.), বেগম রাশিদা সুলতানা, মো. আলমগীর, ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীরসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।,

কাজী হাবিবুল আউয়াল বলেন, বাহার সাহেব গোপনে প্রচারণা চালাচ্ছেন, এমন অভিযোগ আসছিলে। তাই তাকে অনুরোধ করেছি। অনুরোধ করলে তিনি রাখতেও পারেন নাও রাখতে পারেন। বিনীতভাবে অনুরোধ আর নির্দেশ এক করে দেখার সুযোগ নেই। তবে উনি নির্বাচনি এলাকা থেকে চলে গেলে হয়ত ভালো হতো।,

সিইসি বলেন, মাননীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনকে এলাকা ছাড়ার কোনো নির্দেশ দেওয়া হয়নি, বিনীত অনুরোধ করা হয়েছিলে। আমরা প্রায় শুনছি তাকে নির্বাচন কমিশন থেকে আদেশ করা হয়েছে এলাকা ত্যাগ করার। কিন্তু আমরা তন্ন তন্ন করে খুঁজেছি নির্বাচন কমিশন থেকে একজন নির্বাচিত সংসদ সদস্যকে কখনই এলাকা ত্যাগ করার আদেশ করা হয়নি। আমরা তাকে প্রকাশ্যে প্রচারণায় অংশ নিতে দেখিনি। কিন্তু কেউ কেউ বলছেন উনি কৌশলে অংশ নিয়েছেন। আমাদের একটা প্রত্যাশা ছিলে ওনাকে যদি রিকোয়েস্ট করি তাহলে আর কথা উঠবে না।,

সিইসি আরও বলেন, এর আগে বলা হয়েছিলে একজন প্রভাবশালী মন্ত্রী গিয়েছিলেন তাকে এক ঘণ্টার মধ্যে এলাকা ত্যাগ করাতে পেরেছিলাম। হয়তো পেরেছেন, সেটা ভিন্ন কথা। কিন্তু সেক্ষেত্রে সেই মন্ত্রী ছিলেন বহিরাগত। বাহাউদ্দিনের ওটা স্থায়ী ঠিকানা। একজন মানুষ তার বাড়িতে থাকতে পারবে না তা তো নয়। আমরা আইন কানুন দেখে চিঠি দিয়েছিলাম। একজন ব্যক্তিকে তার এলাকা থেকে বহিষ্কার করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই।,

from Sarabangla https://ift.tt/p2KXCnQ
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও