হজ পালনে গিয়ে জাহাঙ্গীর কবিরের মৃত্যু

ঢাকা: সৌদি আরবে মো. জাহাঙ্গীর কবির নামে ৫৯ বছর বয়সী এক হজযাত্রীর মৃত্যু হয়েছে। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। পাসপোর্ট নম্বর এ ০১০১২২২৮।

সোমবার (১৩ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, জাহাঙ্গীর কবিরের ১১ জুন মৃত্যু হয়েছে জানালেও, মৃত্যুর কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। চলতি হজ মৌসুমে এই প্রথম কোনো বাংলাদেশি সৌদি আরবে মৃত্যুবরণ করলেন।

প্রসঙ্গত, ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। রোববার পর্যন্ত বাংলাদেশ থেকে সাত হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন। এ পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবের উদ্দেশে ১৯টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১টি, সৌদি এয়ারলাইনস পাঁচটি ও ফ্লাইনাস তিনটি ফ্লাইটে হজযাত্রী নিয়ে সৌদি আরবে গেছে।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৫৭ হাজার ৫৮৫ জন পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন মুসল্লি হজে যেতে পারবেন। বাংলাদেশে থেকে এবার ১২৮টি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৬৫টি, সৌদি এয়ারলাইনস ৫১টি, ফ্লাইনাস ১২টি ফ্লাইটে হজ যাত্রী নিয়ে যাবে। ঢাকা থেকে শেষ হজ ফ্লাইট ছেড়ে যাবে ৪ জুলাই।,


from  Sarabangla https://ift.tt/cEbFh2N
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও