গৌরীপুরে ৭ ইট ভাটায় ২৯ লাখ টাকা জরিমানা

শাহজাহান কবির, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে ৭ ইট ভাটায় ২৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে এই অভিযান চালানো হয়।

জরিমানা করা ইটভাটাগুলো হলো, বিসমিল্লাহ ব্রিক ফিল্ড, মেসার্স চাচা-ভাতিজা ব্রিকস ফিল্ড, মেসার্স শাপলা ব্রিকস ফিল্ড, মেসার্স জননী ব্রিকসের প্রত্যেককে ৫ লাখ, মেসার্স আয়েশা ব্রিকসকে ৪ লাখ, মেসার্স তারা ব্রিকসকে ৩ লাখ ও মেসার্স এসএইচবি ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক রুবেল মাহমুদ। ভ্রাম্যমান আদালতের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রুহুল আমিন।

সহযোগীতায় ছিলেন, গৌরীপুর থানার এসআই মো.শাহজালাল ও তার সঙ্গীয় ফোর্স এবং ঈশ্বরগন্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ দেলোয়ার হোসেনের নেতৃত্ব  একটি টিম। 

এ সময় পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মিহির লাল সরদার উপস্থিত ছিলেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকগনকে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা প্রদান করা হয়।

বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক রুবেল মাহমুদ বলেন, `ভবিষ্যতেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে'।

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও