কক্সবাজারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩


কক্সবাজারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তিরা মাদক কারবারি ছিলেন।
আজ বুধবার (৬ মে) সকালে উপজেলার রঙ্গখালী পাহাড়ি এলাকায় বন্দুকযুদ্ধ হয় বলে জানান টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ। তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে ১৮টি দেশীয় অস্ত্র, ২০০ রাউন্ড গুলি ও ৫৫ হাজার পিস  ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রুবেল/বকুল


from Risingbd Bangla News https://ift.tt/3c9dnYp
via IFTTT
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও