দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) : নেত্রকানার দুর্গাপুরের ট্রাকের ধাক্কায় সোহাগ মিয়া (৬) নামের এক শিশু নিহত হয়েছে। 

মঙ্গলবার সকালে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের কৃষ্ণেচর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশু সোহাগ মিয়া উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কৃষ্ণেচর এলাকার হেনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সোহাগ মিয়া বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের কৃষ্ণেচর এলাকায় রাস্তা পার হচ্ছিলো। ওই সময় দুর্গাপুরের দিকে আসা একটি  দ্রæতগামী  ট্রাক সোহাগ মিয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে শিশু সোহাগ নিহত হয়। ‘পরে স্থানীয় উত্তেজিত জনতা ওই গাড়ি ভাংচুর সহ রাস্তায় টায়ার জ্বালিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

দুর্গাপুর থানার ওসি মীর মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। ‘নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’



এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও