বাবার কোলে শিশুকে গুলি করে হত্যা: প্রধান আসামিসহ গ্রেফতার ৫

নোয়াখালী: জেলার বেগমগঞ্জের হাজীপুর ইউনিয়নে বাবার কোলে শিশু জান্নাতুল ফেরদাউস তাসপিয়াকে (৪) গুলি করে হত্যা মামলার প্রধান আসামিসহ আরও পাঁচ জনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নে অভিযান হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১ (সিপিসি-৩, কোম্পানি কমান্ডার) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন আসামিদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।'

তিনি বলেন, প্রধান আসামি রিমন ও তার সহযোগী মহিউদ্দিনসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে। `এ সময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে বিদেশি এবং দেশীয় অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়।'


from Sarabangla | https://ift.tt/Ce6PLfv via IFTTT
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও