বেরোবি শিক্ষক সিরাজাম মুনিরাকে পুনর্বহালের নির্দেশ

ঢাকা: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক পদে সিরাজাম মুনিরাকে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ২০২০ সালের সেপ্টেম্বর থেকে তার বকেয়া বেতন ও প্রাপ্য অন্যান্য সুবিধা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়া বাংলা বিভাগের প্রভাষক হিসেবে সিরাজাম মুনিরাকে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রারসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আদালতে শিক্ষক মুনিরার পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম মারা যাওয়ার পর ২০২০ সালের ১৩ জুন শনিবার তাকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন সিরাজাম মুনিরা। কিছুক্ষণ পরই তিনি সেটি ডিলিট করেন। কিন্তু ততক্ষণে স্পর্শকাতর ওই পোস্ট নজরে চলে আসে অনেকের। স্ক্রিনশট ছড়িয়ে পড়ে অনলাইনে।

ওই রাতেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তফা কামাল ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন সিরাজুম মুনিরাকে। ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। পরে হাইকোর্ট থেকে জামিন নিয়ে কারামুক্ত হন তিনি। তবে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় সিরাজাম মুনিরাকে।

এ মামলা থেকে গত বছরের ২৭ সেপ্টেম্বর তাকে সিরাজাম মুনিরাকে অব্যাহতি দেন রংপুরের সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. মো. আব্দুল মজিদ। এরপর সিরাজাম মুনিরা পেশা ও পদে ফিরতে চাইলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করেনি।`

এ অবস্থায় গত ৩ এপ্রিল হাইকোর্টে রিট করেন সিরাজাম মুনিরা। `ওই রিটের শুনানি নিয়ে আদালত রুল জারি করে প্রভাষক পদে সিরাজাম মুনিরাকে পুনর্বহালের নির্দেশ দেন।'


from Sarabangla | Breaking News | Sports | Entertainment https://ift.tt/ohFp2Nm
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও