মদনে তাপস ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা

মোতাহার আলম চৌধুরী, মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনা ও রেজিস্ট্রেশন না থাকার অপরাধে তাপস  ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিককে  ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ এ জরিমানা করেন। 

https://www.purbakantho.com/

ভ্রাম্যমান আদালত সূত্রে জানাযায়, উপজেলার সদরের তাপস ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের স্বাস্থ্য বিভাগের অনুমোদন না থাকায় ৫হাজার ও  ওই ভবনের উপরে সরকারের নির্দেশনা না মেনে আপগ্রেড স্টাডি প্রোগ্রাম নামে কোচিং স্টোর পরিচালনা করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানে স্বাস্থ্য কমপ্লেক্স এর আর এম ও ডাক্তার একে এম রিফাত সাইদ,মেডিকেল অফিসার ডাক্তার শান্তনু  সাহা উপস্থিত ছিলেন। 

 


এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও