করোনায় আক্রান্ত বেবী নাজনীন

কিডনিজনিত সমস্যার পর এবার করোনায় আক্রান্ত হলেন বেবী নাজনীন।

‘ঘুম ভাঙায়া গেল রে মরার কোকিলে’ খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবাসী এই শিল্পী স্থানীয় সময় বুধবার (১৮ নভেম্বর) থেকে নিউজার্সি অঙ্গরাজ্যের প্যাটারসনের একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়। এ তথ্য নিশ্চিত করেছেন বেবী নাজনীনের ছোট ভাই এনাম সরকার।

তিনি জানান, ‘আগে থেকে তার কিডনিজনিত সমস্যা ছিল। তার জ্বরসহ অন্য বেশ কিছু সমস্যা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভালোর দিকে।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী জ্বরসহ বেশ কিছু সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলে প্রথমে করোনা-পরীক্ষার ফল নেগেটিভ আসে। এরপর দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে।

বাংলাদেশ জার্নাল/আইএন

এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও