পূর্বধলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ উদ্বোধন

নেত্রকোনার পূর্বধলায় আজ বুধবার (১৩মে) সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। উপজেলা খাদ্যগুদামে এ সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা মঞ্জুরুল আলম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমানসহ কৃষক প্রতিনিধি ও চাল কল প্রতিনিধিগন ।
খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান এ বছর উপজেলায় সরাসরি কৃষকের কাছ থেকে ১৮৪৮ মে: টন ধান ও চালকল মালিকদের কাছ থেকে ৭৪১৩ মে: টন সিদ্ধ ও ১১০৫ মে: টন আতপ চাল ক্রয় করা হবে।
 এর আগে গতকাল আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত লটারীর মাধ্যমে উপজেলার কৃষক নির্বাচন করা হয়।
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও