বাগেরহাটে হাসপাতালে ভর্তি নারী করোনায় আক্রান্ত



বাগেরহাটে হাসপাতালে ভর্তি নারী করোনায় আক্রান্ত

বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চট্টগ্রাম থেকে আসা ২৫ বছর বয়সী নারী করোনা আক্রান্ত।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির সোমবার (১১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে চট্টগ্রাম থেকে কচুয়া উপজেলার শ্রীরামপুর গ্রামে নিজ বাড়িতে আসায় শুক্রবার সকালে ওই নারীকে হাসপাতালে ভর্তি করে এলাকাবাসী। শুক্রবারই তার নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, কচুয়া হাসপাতালে ভর্তি নারী করোনা পজেটিভ। তাকে হাসপাতালে রেখেই চিকিৎসা দেওয়া হবে।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মনিশংকর পাইক বলেন, ওই নারীর শরীরে করোনার লক্ষণ ছিল না। চট্টগ্রাম থেকে আসায় তাকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ বলেন, অতিরিক্ত সতর্কতার জন্য ওই নারীর বাড়ি ও আশপাশের তিনটি বাড়ি শুক্রবার থেকে লকডাউন করা হয়। করোনা পজিটিভ রিপোর্ট আসার পর ওই বাড়িতে গিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
এই নিয়ে বাগেরহাটে চারজন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেল। তবে বর্তমানে শুধু এই নারীই আক্রান্ত আছেন। দুইজন সুস্থ হয়েছেন এবং একজন মারা গেছেন।

টুটুল/বকুল


from Risingbd Bangla News https://ift.tt/2WMmNCG
via IFTTT
এই পোস্টটি শেয়ার করুন
সবার আগে কমেন্ট করুন
কমেন্ট করতে ক্লিক করুন
comment url
আজকের সেরা খবর গতকালের সেরা খবর

এডিটর নির্বাচিত ভিডিও